ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রূপপুরে লোডিং-আনলোডিং এর জন্য বিশেষ ক্রেন স্থাপন

নির্মানাধীন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ট্রেসেল ক্রেনের স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ক্রেনটি স্থাপিত হয়েছে ৪৭.৫০ মিটার এলিভেশনে। গত ১৬ আগস্ট এটি স্থাপন সম্পন্ন করা হয়। ২২৫ টন ওজনের এই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে আনা হয়। ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রকল্প সাইটেই।


বিশালাকার এই ক্রেনটির উত্তোলন ক্ষমতা ৩৬০ টন।এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণকাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, “বিদ্যুৎ কেন্দ্রটি চলাকালীন অত্যন্ত ভারী যন্ত্রপাতি এবং জ্বালানীর লোডিং-রিলোডিং এর জন্য এটি ব্যবহৃত হবে”।


রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে তিনের বেশি প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।


আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানী বাংলাদেশে এসে পৌঁছুবে বলে আশা করা যাচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑